Skip to content

রাজধানীর শ্যামপুরে লাকী টেক্সটাইল মিলে আগুন

স্টাফ রিপের্টার ॥
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার শ্যামপুরে লাকী টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কয়েক ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ভবনের ছাদে এখনো অনেকেই আটকা পড়ে আছে বলে জানিয়েছে উদ্ধারকারী দল।

অগ্নিকাণ্ডে হতাহতের খবর ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আজ সোমবার (২৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আ গ্নিকাণ্ডের কারণ সম্বন্ধে এখনো কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা পরিদর্শক মাহমুদুল হক বলেন, ভোররাত ৪টা ৩০ মিনিটে আমাদের কাছে শ্যামপুরের লাকী টেক্সটাইল মিলে আগুন লাগার খবর আসে। পোস্তাগোলা, সদরঘাট ও আশেপাশের এলাকা থেকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে দীর্ঘ চেষ্টার পর সকালে আগুণ নিয়ন্ত্রণে আনা হয়। তবে ভবনটির ছাদে ৩০-৪০ জন আটকে পড়ে। তাদের ধীরে ধীরে উদ্ধার করা হচ্ছে।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫