Skip to content

শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥

মধ্যপ্রাচ্য থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে ১ কোটি ৩১ লাখ টাকা মূল্যের ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৬ ফ্লাইটে করে দুবাই থেকে আসা ওই দুই ভারতীয় যাত্রীর কাছ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম।

কাস্টমস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় হযরত শাহজালাল বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৬ ফ্লাইটে করে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা দুই জন ভারতীয় যাত্রীকে প্রথমে সন্দেহ করা হয়। এরপর ভারতীয় ওই দুই যাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছে স্বর্ণের বার থাকার কথা অস্বীকার করে।

পরে তাদেরকে উত্তরার একটি প্রাইভেট ক্লিনিকে এক্সরে করে হয়। এ সময় ওই দুই যাত্রীর শরীরের রেক্টামে ঈশ্বর দাস ১ কেজি ২৯৫ গ্রাম এবং গুরজান শিং ১ কেজি ৩২৫ গ্রাম স্বর্ণের বার লুকিয়ে রাখার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে ১২ পিস বা ওজন ২ কেজি ৬২০ গ্রাম ওজনের স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

আটক করা স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৩১ লাখ টাকা।

এই ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে বলে, জানা যায়।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫