Skip to content

টঙ্গীতে আগুন লেগে কিশোরের মৃত্যু, দগ্ধ ২

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে বাসা বাড়িতে আগুন লেগে রানা মিয়া (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। একই সময় তার বাবা মনির মিয়া (৪০) ও ভাই রাজীব মিয়া (১৬) অগ্নিদগ্ধ হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোরে টঙ্গীর এরশাদনগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, ভোর সাড়ে ৫টার দিকে টঙ্গীর এরশাদনগর এলাকায় ২নং মসজিদ গলিতে মনির মিয়ার বসত বাড়িতে আগুন লাগে। এ সময় ঘুমিয়ে থাকা মনির মিয়া ও তার এক ছেলে রাজীব মিয়া অগ্নিদগ্ধ হয় ও আরেক ছেলে রানা মিয়া অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় মনির ও তার আরেক ছেলে রাজীবকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায় এবং মরদেহ উদ্ধার করে।

সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আতিকুর রহমান আরো জানান, ধারণা করা হচ্ছে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে টিনশেডের বাড়ি ও আসবাবপত্র পুড়ে গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫