Skip to content

নিউইয়র্কে ভয়াবহ আগুনে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক ॥

নিউইয়র্কের ব্রংক্সের একটি অ্যাপার্টমেন্টে একটি পাঁচ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। নিহতদের মধ্যে এক বছর বয়সী শিশুও আছে।

বিষয়টি নিশ্চিত করেছে নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও জানান, আগুন এ মুহুর্তে নিয়ন্ত্রণে আছে। এছাড়াও ভবনের বাকি বাসিন্দাদের স্থানীয় একটি স্কুলে আশ্রয় দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় তারা অগ্নিকাণ্ডের খবর পান তার। ১৬০ জন কর্মী আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫