বাংলাভূমি ডেস্ক ॥
ঘন কুয়াশার কারণে বাস চলাচলের সময় বঙ্গবন্ধু সেতুতে ১০টি বাস দুর্ঘটনায় ১৫ জন যাত্রী আহত হয়েছেন । আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানালেও পুলিশ। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. আছাবুর রহমান জানান, সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সে সময় থেকে যান চলাচল বন্ধ রয়েছে।
ওসি আছাবুর বলেন, প্রথমে সেতুর ৪০ নম্বর পিয়ারের কাছে একটি বাস আরেকটি বাসকে ধাক্কা দেয়। এরপর তার পেছনে আরও ১০টি বাস একে একে সবাইকে ধাক্কা দিলে ১৫জন আহত হয়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন। দুর্ঘটনার পর প্রথমে ঢাকামুখী লেইনে, পরে উভয় লেইনে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ দুর্ঘটনায় পড়া বাস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে বলেও জানান ওসি আছাবুর।
সূত্র: রাইজিংবিডি
