Skip to content

পাকিস্তানের বিপক্ষে দলে ফিরলেন গাপটিল

স্পোর্টস ডেস্ক ॥

পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৯ জানুয়ারি। এর আগে প্রথম দুই ওয়ানডের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার গাপটিল।

হ্যামস্ট্রিং চোটের জন্য গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা সিরিজে খেলা হয়নি গাপটিলের। ফিটনেস ফিরে পাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলছেন বিস্ফোরক এই ওপেনার।

এদিকে গাপটিল ফেরায় দল থেকে বাদ পড়েছেন ওপেনার জর্জ ওয়ার্কার। তবে জায়গা ধরে রেখেছেন দুই স্পিনার মিচেল স্যান্টনার ও টড অ্যাস্টল।

নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ডগ ব্রেসওয়েল, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, কলিন মানরো, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেইলর।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫