Skip to content

সমাজের সেবক হয়ে কাজ করাই আ’লীগের লক্ষ্য

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: সমাজের সেবক হয়ে কাজ করাই আওয়ামী লীগের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবন্ধী ও বয়স্কদের জন্য ভাতার ব্যবস্থাসহ নারী ও শিশুদের কল্যাণে আওয়ামী লীগ সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (০২ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় সমাজসেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণ, ভবঘুরেদের পুনর্বাসনসহ দরিদ্র পিতা-মাতার ভরণ-পোষণেও তার সরকার যুগোপযোগী আইন করেছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫