Skip to content

জন্মদিনে বিদ্যা বালানের বিশেষ বার্তা

বিনোদন ডেস্ক ॥

বলিউডে বাঙালি নায়িকা হিসেবে কদর রয়েছে বিদ্যা বালানের। প্রতি বছর চমক জাগানিয়া সব চরিত্রে হাজির হয়ে তিনি বাজিমাত করে দেন। তার সিনেমাগুলোর জন্য মুখিয়ে থাকেন দর্শক। অভিনয়ের বাইরে বিদ্যা একজন সুগৃহিনীও। চেষ্টা করেন নানারকম সমাজসেবামূলক কাজে অংশ নিতে।

গেল ১ জানুয়ারি ছিলো এই অভিনেত্রীর জন্মদিন। তার জীবনের বিশেষ এই দিনটিকে ঘিরে উচ্ছ্বাসের কমতি ছিলো না বলিউডের লোকজনের মধ্যে। আর ‘ডার্টি পিকচার’ ছবির এই নায়িকার ভক্তরাও সরব ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রিয় অভিনেত্রীকে শুভেচ্ছা জানাতে।

নিজের জন্মদিনে বিদ্যার কী ছিলো বিশেষ আয়োজন, জানতে চান তার ভক্তরা। বিশেষ সব আয়োজনের সব খবর না জানা গেলেও এইদিনে বিশেষ একটি বার্তা তিনি দিয়েছেন সবাইকে জানিয়েই। বিদ্যা তার ফেসবুক পেজে বার্তা রেখেছেন সবার উদ্দেশ্যে, ‘২০১৮ সালে সবাই যেন যে যার নিজের মতো করে বেঁচে থাকতে পারে। সবাই যেন শান্তিতে থাকে। শান্তি রাখাটাই সবচেয়ে জরুরি। জীবন নিজের মতোই পথ খুঁজে নেয়। ভালভাবে বেঁচে থাকার মানে একে অন্যকে স্পেস দেওয়া। আর কিছু প্রয়োজন নেই।’

এভাবেই আশায় বুক বেঁধেছেন বিদ্যা। আশায় জাগিয়ে রাখলেন তার ভক্ত-অনুরাগীদেরও।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫