Skip to content

গাজীপুরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চালকসহ নিহত ২

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর : গাজীপুরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানের চালক ও সহকারী নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে মহানগরীর সালনা মোল্লাপাড়া এলাকার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

জয়দেবপুর জংশন ফাঁড়ির এসআই রকিবুল হক জানান, কাভার্ড ভ্যানটি ওই এলাকার টিএম ফ্যাশনের কাপড় ভরে ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথে ক্রসিং পার হওয়ার সময় খুলনাগামী চিত্রা এক্সপ্রেসের সাথে ধাক্কা লাগে।

এতে কাভার্ড ভ্যানটি দুমড়ে-মুচড়ে চালক ও সহকারী নিহত হন। আহত হন আরও তিনজন। হতাহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫