Skip to content

পেরুতে পাহাড় থেকে সৈকতে বাস, নিহত ৩৬

আর্ন্তজাতিক ডেস্ক ॥

পেরুর পাহাড়ি সড়ক থেকে যাত্রীবাহী একটি বাস সৈকতে পড়ে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন।

বাসটি ৫০ জন যাত্রী নিয়ে যাচ্ছিলো। দুর্ঘটনায় বাসটি ১০০ মিটার নিচে গিয়ে পড়ে যায়।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সেখানকার পরিবহন কর্মকর্তারা।

মঙ্গলবার ( ৩ জানুয়ারি) রাজধানী লিমার উত্তরে ‘কুরভা দেল দিয়াবলো’ নামে পরিচিত ঝুঁকিপূর্ণ একটি পাহাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বাসটি ৫০ জন যাত্রী বহন করছিলো। এর মধ্যে মাত্র পাঁচজন যাত্রী বেঁচে রয়েছেন বলে তারা জানতে পেরেছেন। পেরুতে প্রশান্ত মহাসাগরীয় ওই সড়কটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়ে থাকে।

প্রাথমিক প্রতিবেদনে ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলা হলেও পেরু পরিবহন প্রধান ডিনো এসকুডেরো ৩৬ জন মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫