Skip to content

বিয়ের আগেই ‘সংসার’ শুরু করছেন নাবিলা

বিনোদন ডেস্ক ॥

বর্তমান সময়ের জনপ্রিয় তারকা খ্যাত মডেল অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা বিয়ের আগেই ঘর সংসার শুরু করছেন। ‘আয়নাবাজি’ খ্যাত নায়িকা নাবিলার বিয়ের আগের এই ‘সংসার’ অবশ্য ছোট পর্দায়।

‘আয়নাবাজি’ নায়িকার এই ‘সংসার’ এ পাত্র হিসেবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্বকে দেখা যাবে। জনপ্রিয় এ দু’জন অভিনেতা-অভিনেত্রীকে ‘সংসার’ নামের একটি নাটকে দেখা যাবে।

মিজানুর আরিয়ান ভালোবাসা দিবস উপলক্ষে ‘সংসার’ নাটকটি নির্মাণ করবেন। আগামী ১৮ থেকে ২১ জানুয়ারির ভিতরে শ্যুটিং হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, আগামী এপ্রিল মাসে ‘আয়নাবাজি’ খ্যাত তারকা মাসুমা রহমান নাবিলা বিয়ে করছেন। তার পাত্র ব্যাংকার জোবাইদুল হক। পারিবারিক ভাবে এখন চলছে বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫