Skip to content

চারদিনের সফরে আসছেন প্রণব মুখার্জি

স্টাফ রিপোর্টার ॥

ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি চারদিনের সফরে ঢাকায় আসছেন। আগামী ১৪ জানুয়ারি তিনি বাংলাদেশে আসবেন। ঢাকা ও চট্টগ্রামে সাহিত্য সম্মেলনে অংশ নেবেন তিনি।

এছাড়া এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ে বক্তৃতাসহ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণের কথা রয়েছে প্রণব মুখার্জির। প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করবেন তিনি।

এ প্রসঙ্গে সরকারের একজন কর্মকর্তা জানান, প্রণব মুখার্জির সফরসূচি নিয়ে কাজ চলছে। ভারতের প্রেসিডেন্ট হিসেবে গত বছরের জুলাইয়ে মেয়াদ পূর্ণ করেন প্রণব মুখার্জি। এরপর এটাই তার প্রথম বিদেশ সফর।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫