Skip to content

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বাংলাভূমি ডেস্ক ॥

মাদারীপুর: ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে শুক্রবার (৫ জানুয়ারি) ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ পদ্মায় আটকে আছে ৫টি ফেরি। কাঁঠালবাড়ী ঘাটে যানবাহন লোড করে অপেক্ষায় আছে আরও ৩টি ফেরি। তীব্র শীতে ফেরিতে আটকে থাকা যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ফেরিঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শুক্রবার ভোর থেকে কুয়াশার পরিমাণ বাড়তে থাকলে পদ্মার মার্কিং বাতি অস্পষ্ট হয়ে আসে। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। এ সময় মাঝ পদ্মায় চলাচলরত ৫টি ফেরি চ্যানেল মুখসহ পদ্মার বিভিন্ন স্থানে নোঙর করে রেখেছে।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। তীব্র শীতে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫