Skip to content

কোয়ার্টারে এক পা দিয়ে রাখলো রিয়াল

স্পোর্টস ডেস্ক ॥

বছরের শুরুটা দারুণ করলো রিয়াল মাদ্রিদ। কোপা দেল রে’র শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে দ্বিতীয় সারির দল নুমানসিয়াকে ৩-০ গোলে হারাল জিনেদিন জিদান শিষ্যরা। এর ফলে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলো গ্যালাকটিকোরা।

নুয়েভো স্তাদিও লস পাজারিটোসে অতিথি হিসেবে খেলতে নামে রিয়াল। তবে এ ম্যাচে জিদান তার দ্বিতীয় সারির দলকে মাঠে নামান। যদিও তারকা হিসেবে গ্যারেথ বেল ও ইসকো ছিলেন। পেনাল্টি থেকে তারা গোল করে দলকে জয়ও পাইয়ে দেন। অন্য গোলটি করেন বোরজা মায়োরাল।

এদিন ম্যাচের ৩৫ মিনিটে প্রতিক্ষের ফুটবলার রিয়ালের লুকাস ভাজকুয়েজকে ফাউল করলে পেনাল্টি পায় সফরকারীরা। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে দেন বেল। গত বছরের সেপ্টেম্বরের পর ওয়েলস তারকা এটি প্রথম গোল।

দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি আক্রমণ করলেও সেখান থেকে গোল আদায় করে নিতে পারছিলো না রিয়াল। অবশেষে ৮৯ মিনিটে জয় প্রায় নিশ্চিত করেন বদলি খেলোয়াড় ইসকো। তিনিও পেনাল্টি থেকে গোল পান। আর যোগ করা সময়ে মায়োরাল গোল করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ব্ল্যাঙ্কসরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫