Skip to content

১৮২ পুলিশ সদস্য ‘বিপিএম-পিপিএম’ পদক পাচ্ছেন

বাংলাভূমি ডেস্ক ॥
২০১৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখায় ১৮২ জন পুলিশ পাচ্ছেন বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পদক, পাশাপাশি জঙ্গি দমনে ভূমিকার স্বীকৃতি পাবেন ১০৬ জন।

এদের মধ্যে সাহসিকতায় ও বীরত্বপূর্ণ কাজের জন্য ৩০ জন পুলিশ সদস্য (বিপিএম) এবং ৭১ জন (পিপিএম) পাচ্ছেন। এছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৮ জন পুলিশ সদস্য পাচ্ছেন বিপিএম সেবা পদক আর ৫৩ জন পাচ্ছেন পিপিএম সেবা পদক।

আল কায়েদাপন্থী আনসার আল ইসলামের টার্গেট কিলিংয়ের মধ্যেই আইএস অনুসারী নব্য জেএমবির উত্থান। ২০১৩ থেকে ২০১৬ এই ৪ বছরে শতাধিক হামলা চালায় ২ জঙ্গিগোষ্ঠী। নিহত হন ৭০ জনেরও বেশি।

২০১৭ সালে পুরোদমে পাল্টা আক্রমণ চালায় আইন-শৃঙ্খলা বাহিনী। একের পর এক অভিযানে মারা পড়ে ৫০ এরও বেশি জঙ্গি। জীবিত ধরা পড়ে শতাধিক। এই সাফল্যের স্বীকৃতি হিসেবে বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন রেকর্ড ১০৬ পুলিশ সদস্য। এরমধ্যে অভিযান চালাতে গিয়ে নিহত হন ৩ জন, আহত হন ২০ সদস্য।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত, জান-মাল রক্ষা এবং সেবা প্রদানে সৃজনশীল উপায় বের করায় পদক পাচ্ছেন আরো ৭৬জন।

সোমবার (৮ জানুয়ারি) পুলিশ সপ্তাহের প্রথম দিনে রাজারবাগ পুলিশ লাইন প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত পুলিশ সদস্যদের পদক পরিয়ে দেবেন।
সূত্র – ডিবিসি নিউজ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫