কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি ॥
যিশু খ্রিস্টের জন্মাষ্টমী ও খ্রিস্টিয় নববর্ষ ২০১৮ উদযাপন উপলক্ষ্যে গণতন্ত্রী পার্টির কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার বিকালে গণতন্ত্রী পার্টির কাপাসিয়া উপজেলা শাখার কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পার্টির কাপাসিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়-এর প্রো-ভিসি দেশের খ্যাতনামা চিকিৎসক বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ শিকদার।
প্রধান অতিথি বলেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন হবে সাম্য অহিংস ও মুক্তিযোদ্ধের চেতনায় বিশ^াসী। তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা বজায়া রাখার জন্য আগামী নির্বাচনে এ সরকারকে পূণরায় জয়যুক্ত করতে হবে। তিনি আরো বলেন, কাপাসিয়ার মাটি ও মানুষের সাথে পরিচিত, জনগণের সমস্যা উপলব্ধি করতে পারে এমন ব্যক্তিকে নির্বাচনে মনোনয়ন করতে হবে।
মোঃ রেজাউল করিম খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা এম.এ গণি, উৎপল বণিক, মাওলানা রুহুল আমিন বিএসসি, আব্দুল করিম প্রমুখ।
অপরদিকে সকাল ১০টায় গণতন্ত্রী পার্টির গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আলহাজ¦্ আব্দুল মালেক সভাপতি ও মোঃ আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় পার্টির অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ আবুল কাশেম ও গাজীপুর মহানগর কমিটির সভাপতি শফি রেজা নূর মজুমদার।
