বিনোদন ডেস্ক ॥
বলিউড বাদশাহ শাহরুখ খানের বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে। বেচারা কিং খানের এমনিতেই দিন ভালো যাচ্ছে না, তার ওপর এই অভিযোগ নিয়ে বিতর্ক শুরু হওয়ায় খুবই বিরক্ত তিনি।
গত বছরের ফ্লপ অবস্থা কাটিয়ে এবার একটু চাঙ্গা হতে চান শাহরুখ। আর সেজন্যই তিনি ‘জিরো’ ছবিটি নিয়ে বেশ পরিশ্রম করছেন। কিন্তু শুরুতেই উঠলো চুরির অভিযোগ! সমস্যা বেধেছে সিনেমাটির টিজারে প্রকাশিত ট্যাগ লাইন নিয়ে।
কবি মিথিলেশ বারিয়া দাবি করেছেন সিনেমাটির ট্যাগ লাইন হিসেবে ব্যবহৃত- ‘টিকিট লিয়ে ব্যায়ঠে হ্যায় লোগ মেরি জিন্দেগি কি, তামাশা ভি পুরা হোনা চাহিয়ে’ লাইনটি তার কবিতা থেকে নেয়া হয়েছে। তবে এ জন্য তার কোনো অনুমতি বা সিনেমার কোথাও তার নাম উল্লেখ করা হয়নি।
সিনেমার পরিচালক আনন্দ এল-রাই বা অভিনেতা শাহরুখ খান অবশ্য এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি।
তবে সিনেমার লেখক গণমাধ্যমকে জানিয়েছেন, পরিচালক আনন্দ এল রাই নাকি তাকে আশ্বাস দিয়েছেন যে, ত্রুটি সংশোধন করে মিথিলেশকে তার কবিতা থেকে নেয়া লাইনের জন্য প্রাপ্য স্বীকৃতি দেয়া হবে।
