Skip to content

৫০০ কোটির ক্লাবে টাইগার জিন্দা হ্যায়

বিনোদন ডেস্ক ॥

বলিউডের নতুন বছরটা মাতিয়ে দিলেন সালমান-ক্যাটিরনা জুটি। তাদের ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি গেল বছরের শেষদিকে মুক্তি পেলেও তিন সপ্তাহ পেরিয়ে এখনো বক্স অফিসে তার সাফল্য অব্যাহত। বেশ কয়েক দিন আগেই বক্স অফিসে ৩০০ কোটির গণ্ডি টপকে গিয়েছিলো ছবিটি।

এবার বলিউডের বাজার বিশেষজ্ঞদের দাবি, ভারত ও ভারতের বাইরে বিশ্বজুড়ে মুক্তি পাওয়া সব সিনেমা হলের নিট আয়ে চলতি সপ্তাহে ৬০০ কোটি ছাড়িয়ে যাবে এই ছবির আয়। আর গেল শনিবারেই ৫০০ কোটির ক্লাবে পৌঁছে গেছে আলি আব্বাস জাফর পরিচালিত ‘টাইগার জিন্দা হ্যায়’।

‘এক থা টাইগার’ ছবির সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’-তে ক্যাটরিনা-সালমানের জুটি ফের নজর কেড়েছে দর্শকদের। উপহার দিয়েছেন সুপারহিট ছবি। গত ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘টাইগার জিন্দা হ্যায়’। এখন পর্যন্ত ছবিটির সাফল্যের যা দৌড়, ধারণা করা হচ্ছে সালমান ও ক্যাটরিনা দুজনই তাদের ক্যারিয়ারের সেরা ব্যবসা সফল ছবি হবে এটি।

৫০০ কোটি ছবির তালিকায় নাম রয়েছে ‘দঙ্গল’, ‘বাহুবলী : দ্য কনক্লুশন’, ‘পিকে’, ‘বাহুবলী দ্য বিগিনিং’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘সুলতান’ এবং ‘ধুম থ্রি’ ছবির।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫