Skip to content

গাজীপুরে ওষুধের কাঁচামালের গুদামে আগুন

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় ওষুধের কাঁচামালের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (৮ জানুয়ারি) রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন  বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, টঙ্গীতে অবস্থিত এস কে এফ ফার্মাসিটিকেল নামে একটি ওষুধ কারখানা রয়েছে। ওই কারখানার কাঁচামালের টিনশেডের গুদাম গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায়। রাতে ওই গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

আগুনে গুদামে থাকা ওষুধের কাঁচামাল পুড়ে গেছে। এখনো ক্ষতির পরিমাণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫