Skip to content

ডিএনসিসি নির্বাচনে একক প্রার্থী দেবে ২০ দল

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: আসন্ন ঢাকা উত্তর সিটি করপেরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে ২০ দলীয় জোট একক প্রার্থী দেবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিব রিজভী।

মঙ্গলবার (৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে সাবেক ছাত্রদল সভাপতি আব্দুল কাদির জুয়েল ও বর্তমান সাধারণ সম্পাদক আকরামুল হাসানের গ্রেফতারের প্রতিবাদ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা জানান। ঢাকায় বসবাসরত নরসিংদীবাসী এ সভার আয়োজন করে।

রিজভী বলেন, আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে বিএনপি অংশ নেবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতত্বে ২০ দলীয় জোটের নেতারা বসে একক ও অভিন্ন প্রার্থী নির্বাচন করবেন।

সংগঠনের সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫