Skip to content

শাকিব না গেলেও যাবে অপু

বিনোদন ডেস্ক ॥

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পারিবারিক আদালতে ডিভোর্স সংক্রান্ত বিষয়ে সমঝোতা বৈঠকে অংশ নেবেন অপু বিশ্বাস। মঙ্গলবার (৮ জানুয়ারি) তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৪ ডিসেম্বর শাকিব ও অপুর কাছে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিস পাঠানো হয়। ১৫ জানুয়ারি ডিএনসিসির অঞ্চল-৩ এর অফিসে তাদের তালাকের বিষয়টি নিয়ে শুনানি হবে।

এ বিষয়ে অপু বিশ্বাস বলেছেন, নোটিশ পেয়েছি। সেখানে যাওয়াকে এখন আমার দায়িত্ব মনে করছি। ডিএনসিসির বৈঠকে আমি যাব। এতে শাকিব খান আসবেন, নাকি না আসবেন তা জানি না। যদি না আসেন তাহলে বিষয়টি নিয়ে কী করা যায় তার বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।

বর্তমানে ছবির কাজে টানা সিডিউল নিয়ে ব্যাংকক ব্যস্ত আছেন শাকিব। সেখানে বুবলীর সঙ্গে উত্তম আকাশের ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’র গানের দৃশ্যধারণে অংশ নিচ্ছেন। এ ছবির কাজ শেষ করেই আবার ব্যাংককে বিদ্যা সিনহা মীমের সঙ্গে উত্তম আকাশের আরেক ছবি ‘আমি নেতা হবো’র গানের চিত্রায়ণে অংশ নেবেন। দুই ছবির কাজ শেষ করতে জানুয়ারি মাস প্রায় শেষ হয়ে যাবে।

সিটি করপোরেশনের পারিবারিক আদালত সূত্রে জানা গেছে, কোনো পক্ষ তালাকের আবেদন করলে আদালতের কাজ হচ্ছে ৯০ দিনের মধ্যে উভয়কে তিনবার ডেকে সমঝোতার চেষ্টা করা। সমঝোতা না হলে স্বাভাবিকভাবেই তালাক কার্যকর হয়ে যাবে। এখানে সময় বাড়ানোর কোনো সুযোগ নেই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫