Skip to content

ডোপিং নিষেধাজ্ঞায় আইপিএলে দর্শক ইউসুফ পাঠান

স্পোর্টস ডেস্ক ॥
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরে খেলা হচ্ছে না ইউসুফ পাঠানের। ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ায় ক্রিকেট থেকে পাঁচ মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার।

নিষিদ্ধ কাশির সিরাপ খেয়ে চড়া মূল্য দিতে হচ্ছে ইরফান পাঠানের বড় ভাইকে। ঘরোয়া ক্রিকেটের বাইরে থাকবেন ২০১২ সালের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা এই হার্ডহিটার ব্যাটসম্যান। ভারতের জার্সিতে ৫৭টি ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫