Skip to content

গাজীপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: পরিবেশ দূষণের দায়ে গাজীপুরে দু’টি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

মঙ্গলবার (৯ জানুয়ারি) পরিবেশ অধিদফতরে শুনানিক্রমে এ জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠান দু’টির মধ্যে প্যারাগন প্লাস্ট ফাইবার লিমিটেডকে ৫ লাখ টাকা ও প্যারাগন পোল্ট্রি ফার্মকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দূষিত তরল বর্জ্য পরিবেশে নির্গমন করে পরিবেশের ক্ষতি ও পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতীত প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করে আসছিল ওই কারখানা দু’টি। পরে প্রতিষ্ঠান দু’টির মালিক প্রতিনিধিকে পরিবেশ অধিদফতরে তলব করা হয়। এ সময় এক শুনানিতে তাদের এ জরিমানা করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫