Skip to content

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভুমিধসে নিহত ১৩, আহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক ॥
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা প্রদেশে ভারী বৃষ্টিপাত ও ভুমিধসে ১৩ জন নিহত হয়েছেন। এছাড়াও ২৫ জন গুরুতর আহত হয়েছেন। উদ্ধারকর্মীদের বরাত দিয়ে মঙ্গলবার খবরটি জানায় যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজ।
সান্তা বারবারার অগ্নি বিভাগের মুখপাত্র মাইক এলিয়াসন জানান, এই ভারী বৃষ্টিপাতের থেকে বন্যার সৃষ্টি হয় । পাশাপাশি ভুমিধসের কারণে স্থানীয় বাসিন্দারা নিহত হয়। স্থানীয় সময় সকাল ২টা ৩০ এর আশেপাশে এই ঘটনাটি ঘটে।
তিনি আরও জানান, এই জায়গার পরিস্থিতি আরও খারাপ হতে পারে। জানা গেছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। সান্তা বারবারার আশেপাশের এলাকাগুলোতে আগুন লেগেছে। স্থানীয় এলাকাগুলোতে দমকলকর্মীরা তাড়াতাড়ি পৌঁছেছে এবং আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।
দমকলকর্মীরা ১৪ বছর বয়সী এক মেয়েকে উদ্ধার করেছে। ভুমিধসে মেয়েটি চাপা পড়েছিল বলে জানিয়েছে লস এঞ্জেলেস টাইমস।ভুমিধসে এবং বন্যায় অনেক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র : এবিসি নিউজ এবং লস এঞ্জেলেস টাইমস

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫