Skip to content

মুক্তি সংগ্রামের ৪৬ বছর পার হলেও বিজয় সুসংহত হয়নি : কাদের

স্টাফ রিপোর্টার ॥

মুক্তি সংগ্রামের ৪৬ বছর পার হলেও বিজয় সুসংহত হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকালে ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ৪৬ বছর পার হয়ে গেলেও, মহান স্বাধীনতার যুদ্ধের মাধ্যমে অর্জিত যে বিজয়, সেটি এখনো সুসংহত হয়নি। আর এই বিজয়কে সুসংহত করে দারিদ্র্য, ক্ষুধা, সাম্প্রদায়িকতা এবং জঙ্গীবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণই আ’লীগ সরকারের মূল লক্ষ্য।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণ। আমাদের মনে রাখতে হবে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন এবং তার নেতৃত্বে আমরা যে বিজয় অর্জন করেছি, সে বিজয়কে সংহত করার আগেই ৭৫ এ বঙ্গবন্ধুকে সপরিপারে নৃশংসভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধু হত্যার পর মাঝে যে ২১ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, সে সময় বিজয়কে সংহত করার পথে যে শক্তির প্রয়োজন ছিল, সেটি ছিলো না। কারণ সে সময় বঙ্গবন্ধুর আদর্শের বিপরীতে পাকিস্তানি ভাবধারা প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালিয়ে ছিলো বিভিন্ন অপশক্তি। সেকারণে আমরা পিছিয়ে ছিলাম।

তবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিলো তা বাস্তবায়নে আমরা আজ অনেক দূর এগিয়ে গেছি। শুধু একটা বিষয়ে আজকে আমাদের চলার পথে অন্তরায়, সেটা হচ্ছে আমাদের বিজয় আমরা পুরোপুরিভাবে সংহত করতে পারিনি। তবে আজকের জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্রেক্ষাপটে আমাদের অঙ্গীকার, আমরা আমাদের বিজয়কে সুসংহত করবো।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫