Skip to content

গাজীপুরে ট্রাক চাপায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ট্রাক চাপায় বিপ্লব মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিপ্লব বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কালামপুর এলাকার শহিদুল মণ্ডলের ছেলে।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই)নেপাল চন্দ্র সরকার জানান, ওই মহাসড়কের পাশে অস্থায়ী একটি দোকানে ডিজেল বিক্রি করছিলেন বিপ্লব মিয়া। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার দোকানের উপর উঠে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্র্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার সঙ্গে সঙ্গে চালক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫