Skip to content

ইজতেমায় ৩ দিনের বিশেষ ট্রেন সুবিধা

বাংলাভূমি ডেস্ক ॥
বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে আগামীকাল শুক্রবার (১২ জানুয়ারি) থেকে রোববার (১৪ জানুয়ারি) পর্যন্ত দেশের বিভিন্ন গন্তব্যে বেশ কিছু ট্রেন চলাচলের ব্যবস্থা করেছে। বুধবার (১০ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের সুবিধার্থে ৯ জানুয়ারি থেকে ঢাকা অভিমুখী সকল ট্রেন টঙ্গী স্টেশনে ২ মিনিটের বিরতি দিচ্ছে। রোববার (১৪ জানুয়ারি) মোনাজাত পর্যন্ত এটা অব্যাহত থাকবে। আর বোরবার সুবর্ণ এক্সপ্রেস, মহুয়া এক্সপ্রেস ও তুরাগ ১, ২, ৩, ৪, ঢাকা-কুমিল্লা, ঢাকা-টঙ্গী, ঢাকা-জয়দেবপুর ও ঢাকা-নারায়ণগঞ্জের মধ্যে ডেমু (কমিউটার) ট্রেন চলাচল করবে।

শুক্রবার, শনিবার ও রোববার লোকাল ট্রেন এবং শনিবার ও রোববার কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনসমূহ বন্ধ থাকবে। ১৪ জানুয়ারি রোববার মহানগর এক্সপ্রেস ট্রেন সাপ্তাহিক বন্ধের দিনেও চলাচল করবে।

আখেরি মোনাজাতের পরের দিন টিকিটধারী মুসল্লিগণের টঙ্গী স্টেশন থেকে ট্রেনে উঠার সুবিধার্থে ধূমকেতু, রংপুর এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, কালানী, যমুনা সিরাজগঞ্জ, মহানগর এক্সপ্রেস, সুন্দরবন, পারাবত, হাওর, উপকুল, তিস্তা, নীলসাগর, এগারসিন্দু, প্রভাতী অগ্নিবীনা, একতা, জয়ন্তিকা, মহানগর প্রভাতী ও সিল্কসিটি এক্সপ্রেস টঙ্গী স্টেশনে ২ মিনিট করে থামবে। সূত্র: আরটিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫