Skip to content

শ্রীপুরে আগুনে পুড়ল অটোর শোরুম ও দোকান

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে।

শনিবার রাত পৌনে ১০টার দিকে শ্রীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন আনসার রোড মোড়ে এ ঘটনা ঘটে।

এতে একটি অটোরিকশার শোরুম ও দুটি আসবাবপত্রের দোকান পুড়ে যায়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন জানান, প্রথমে সাজেদা বেগমের টিনশেড অটোরিকশার শোরুমে আগুন লাগে। পরে তা আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫