Skip to content

আখেরি মোনাজাতে অংশ নিলেন প্রধানমন্ত্রী

বাংলাভূমি ডেস্ক ॥
৫৩তম বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৪ জানুয়ারি) সকালে টঙ্গী থেকে টেলিভিশন চ্যানেলের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত বয়ান শোনেন এবং প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে মোনাজাতে অংশ নেন তিনি।

এর আগে বেলা পৌনে ১১টায় টঙ্গীর তুরাগ নদীর তীরে লাখো মুসল্লির অংশগ্রহণে শুরু হয় আখেরি মোনাজাত। কাকরাইল মসজিদের ইমাম ও তাবলিগের শুরা সদস্য হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের হাসান আখেরি মোনাজাত পরিচালনা করেন। এ উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।

এদিকে ঘন কুয়াশা, ঠান্ডা বাতাস, কনকনে শীতের মধ্যে সকাল সাড়ে ৭টা বয়ান, জিকির-আসকার, ইবাদত-বন্দেগি শুরু হয়। সময় টিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫