Skip to content

সোমবার ধানের শীষের চূড়ান্ত মেয়র প্রার্থী ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনের ধানের শীষ মেয়র প্রার্থী প্রত্যাশাীদের মনোনয়ন বোর্ডের সঙ্গে সাক্ষাৎকার শেষে আগামীকাল চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি।

রোববার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

রিজভী বলেন, আমি আশা করছি, আগামীকালই হয়তো মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকারের পরে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।

তিনি জানান, যারা ধানের শীষের প্রার্থী হতে ইচ্ছুক, তারা আজ বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন করবেন। এরপর আগামীকাল বিকেল ৪ টার মধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দিবেন। ওইদিন রাত সাড়ে ৮ টায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে যারা প্রার্থী হতে ইচ্ছুক তারা মনোনয়ন বোর্ডের কাছে সাক্ষাৎকার দিবেন।

এদিকে ডিএনসিসি নির্বাচনকে কেন্দ্র করে রোববার সকাল ১১ টা থেকে মনোনয়ন বিক্রি শুরু করেছে বিএনপি। দলটির মনোনয়নপত্র ১০ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। সোমবার বিকেল ৪ টার মধ্যে ২৫ হাজার টাকা জামানতসহ মনোনয়নপত্র জমা দিতে হবে।

এপর্যন্ত ৩ জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়নপত্র ক্রয় করেছেন। সকাল ১১ টায় বিএনপির সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক শাকিল ওয়াহেদ, দুপুর সাড়ে ১২ টায় দলের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মো. আখতারুজ্জামান এবং দুপুর ১২ টা ৪৩ মিনিটে নগর বিএনপির (উত্তর) সভাপতি এম এ কায়ুইম মনোনয়নপত্র ক্রয় করেন। তবে কায়ুইমের পক্ষে নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বজলুদ বাছিদ আঞ্জু ও যুগ্ম সাধারণ সম্পাদক এম শামসুল হব মনোনয়নপত্র ক্রয় করেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাদের হাতে মনোনয়নপত্র তুলে দেন।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫