Skip to content

কিছু শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে : অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, কিছু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানকে নতুন করে শর্তসাপেক্ষে এমপিওভুক্ত করা হবে। তবে জাতীয়করণের বিষয়ে বর্তমানে সরকারের কোনো সিদ্ধান্ত নেই।

রোববার সচিবালয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের সঙ্গে ইরা ইনফোটেক লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, চলতি বছর কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে। তবে সেটা ঢালাওভাবে হবে না। এমনও শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলোর এক রুমে ৫ ক্লাসের শিক্ষা কার্যক্রম চলে। এসব স্কুলকে এমপিও দেয়া হবে না। মানসম্মত স্কুলকেই এমপিও দেয়া হবে।

তিনি আরও বলেন, মাদরাসার শিক্ষকরা জাতীয়করণের জন্য অনশন করছেন এ মুহূর্তে তাদের জন্য সরকারের কিছু করার নেই।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫