Skip to content

বিগ বস’ বিজয়ী শিল্পা শিন্ডে

বিনোদন ডেস্ক ॥

ভারতের কালারস টিভি চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর শিরোপা জিতলেন শিল্পা শিন্ডে। প্রতিযোগিতার মুকুট উঠেছে তার হাতে।

রোববার (১৪ জানুয়ারি) রাতে এ রিয়েলিটি শোর ১১তম আসরের বিজয়ী ঘোষণা করেন বলিউড সুপারস্টার সালমান খান। তিনিই ছিলেন অনুষ্ঠানটির সঞ্চালক।

এর আগে গত ১৩ জানুয়ারি প্রচারিত হয় ‘বিগ বস’-এর ফাইনালের প্রথম পর্ব। এ সময় অতিথি ছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার।

শিল্পা শিন্ডে ছাড়াও ফাইনালে ছিলেন বিকাশ গুপ্ত, পুনীষ শর্মা ও হিনা খান। বিকাশ ও পুনীষ আগেই বাদ পড়েন। শেষ লড়াইয়ে হিনাকে হটিয়ে শিরোপা হাতে পেয়েছেন শিল্পা শিন্ডে। পুরস্কার হিসেবে নগদ ৪৪ লাখ রুপিও গেছে তার অ্যাকাউন্টে।

‘ভাবিজি ঘর পার হ্যায়!’ সিটকমে অভিনয় করে জনপ্রিয়তা পান শিল্পা শিন্ডে। সেই সূত্র ধরে ‘বিগ বস ১১’ প্রতিযোগিতায় নাম লেখান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫