Skip to content

ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রণব মুখার্জির শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার ॥
ধানমণ্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

সোমবার দুপুরে তিনি এই শ্রদ্ধা জানান। এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে প্রবেশ করেন তিনি।

দুপুরের একটু পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

এদিন বিকেল সাড়ে ৩টায় বাংলা একাডেমিতে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রণব মুখার্জি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে শনিবার (১৩ জানুয়ারি) শুরু হওয়া তিন দিনের সাহিত্য সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের তিন শতাধিক কবি-লেখক-সাহিত্যিক-সমালোচক অংশ নিচ্ছেন।

পাঁচ দিনের সফরে রোববার বিকেলে ঢাকায় পৌঁছান প্রণব। তার সঙ্গে এসেছেন কন্যা শর্মিষ্ঠা মুখার্জিও।

বাংলাদেশে নেমেই সাবেক এ বাঙালি রাষ্ট্রপতি সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, ‘আমি কয়েকদিন বাংলাদেশে আছি, অনেকের সঙ্গে দেখা হবে, কথা হবে।’

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ‘বাঙালি বাবু’ যাবেন চট্টগ্রামে। রাউজানে মাস্টারদা সূর্য সেনের বাড়ি পরিদর্শন করে তিনি যাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে। ওই দিন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্মারক বক্তৃতায় অংশ নেবেন।

বুধবার (১৭ জানুয়ারি) ঢাকায় ফিরবেন প্রণব, আর স্বদেশে ফেরত যাবেন বৃহস্পতিবার (১৮ জানুয়ারি)।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫