Skip to content

২০১৮ সালে হজে যাবে ১ লাখ ২৭ হাজার ১৯৮ বাংলাদেশি

বাংলাভূমি ডেস্ক ॥
২০১৮ সালে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ্বে যাবে। এর অনুমোদন দিয়েছে সৌদি আরব। রবিবার দু’দেশের ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে চুক্তি সাক্ষরিত হয়।

মক্কায় হজ অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী মোহাম্মদ সালিহ বেনতিন ও বাংলাদেশের ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিদ্ধান্ত হয়, হজ করতে ইচ্ছুক ৭ হাজার সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি এক লাখ ২০ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে পারবেন।

বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্স যৌথভাবে হজযাত্রী পরিবহন করবে।

সূত্র: যমুনা টিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫