Skip to content

অনশন ভাঙলেন ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা

স্টাফ রিপোর্টার ॥
সরকারের দেয়া আশ্বাসের ভিত্তিতে অনশন ভাঙলেন ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা। আজ দুপুরে প্রেসক্লাবে শিক্ষা সচিব আলমগীর হোসেন জাতীয়করণের আশ্বাস নিয়ে গেলে তারা অনশন ভাঙেন। ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান জানান, সরকারের পক্ষ থেকে আমরা আশ্বস্ত হয়ে অনশন ভেঙেছি। তবে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা পাইনি।
শিক্ষকদের এ নেতা আরো জানান, জাতীয় বাজেটে যদি ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ বিষয়ে কোনো বিষয় চূড়ান্ত না থাকে তাহলে আবারো অনশনে যবেন তারা।
উল্লেখ্য, গত আটদিন ধরে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকরা। অনশনে এ পর্যন্ত ১৮৬ শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।
এর মধ্যে সুস্থ হয়েছেন ৩০ জন। আজ মঙ্গলবার নতুন করে আরও ৯ শিক্ষক অসুস্থ হয়ে পড়েন।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫