Skip to content

‘আমার ব্যক্তিগত জীবনে নাক গলানোর অধিকার কারও নেই’

বিনোদন ডেস্ক ॥
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাম কাপুর। খুব বেশি ছবি না করলেও জনপ্রিয়তার দিক থেকে পিছিয়ে নেই এই অভীনেত্রী। এদিকে আনন্দ আহুজার সঙ্গে সোনাম কাপুরের বিয়ে নিয়ে চলছে ব্যাপক আলোচনা। কলকাতায় এক জুয়েলারি শপে তাকে কেনাকাটা করতে দেখার পর এই বিষয়ে যেন আরও নিশ্চিত হয়েছে মিডিয়া।

এ ব্যাপারে সোনম বলেন, অভিনেত্রীদের ব্যাক্তিগত জীবন নেয়েই কেন এত প্রশ্ন করা হবে। রণবীর সিং বা রণবীর কাপুরকে তো কেউ বিয়ে নিয়ে প্রশ্ন করেন না।

এই অভিনেত্রী আরো বলেন, পাবলিক ফিগার হলেও আমার একটা ব্যক্তিগত জীবন আছে। আমার ব্যক্তিগত জীবনে নাক গলানোর অধিকার কারও নেই। জীবনের এই দিকটা সম্পূর্ণ আমার। নিজেকে নিয়ে কথা বলতে আমার কোনও আপত্তি নেই। কিন্তু, এক্ষেত্রে আমার সঙ্গে আরও একজন জড়িয়ে আছে। আর তাঁর সম্মানের খেয়াল আমাকে রাখতে হবে। সূত্র: জি নিউজ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫