Skip to content

ডিএনসিসিতে দুর্নীতিগ্রস্তকে মনোনয়ন দিয়েছে বিএনপি : হাছান মাহমুদ

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে বিএনপি দুর্নীতিগ্রস্ত লোককে মনোনয়ন দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার দুপুরের ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরিইউ) স্বাধীনতা হলে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন

তিনি বলেন, ‘বিএনপির পক্ষ থেকে ডিএনসিসিতে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। মানুষে বলে- রতনে রতন চেনে, মানিকে চেনে মানিক। বেগম খালেদা জিয়ার পরিবার আপাদমস্তক দুর্নীতিবাজ। ঐ প্রবাদবাক্যের মতই তিনি নিজের মতই এক দুর্নীতিবাজ পরিবারের সদস্যকে বেছে নিয়েছেন সিটি নির্বাচনে প্রার্থী হিসেবে। শুধু তাবিদ আউয়ালের নাম নয় তার বাবা-মায়েরও নাম এসেছে পানামা পেপারসে। তারা বাংলাদেশ থেকে অর্থপাচারকারী’।

হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া যেমন অর্থ পাচারকারী তেমনই তার প্রার্থী এবং তার বাবা-মাও অর্থ পাচারকারী। বিএনপিতে অনেক প্রার্থী মনোনয়ন চেয়েছিলেন। তাদের কাউকে না দিয়ে একজন অর্থ পাচারকারীকে কেন বেছে নিল? নিশ্চয় এই অর্থ পাচারের সঙ্গে খালেদা জিয়ার সম্পর্ক আছে। সেই কারণেই তিনি এ ধরণের প্রার্থী বেছে নিয়েছেন।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্ব ৯ বছরে বাংলাদেশ বদলে গেছে। বাংলাদেশ এখন ৩৮তম অর্থনীতির দেশ। সারা বিশ্ব বদলে যাওয়া বাংলাদেশের প্রশংসা করলেও শুধু বিএনপি প্রশংসা করতে পারছে না।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন রুহুল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫