Skip to content

জ্যামে পড়লে যা করেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক ॥

এশিয়ার দেশগুলোর বড় শহরে ট্রাফিক জ্যাম একটি বড় সমস্যা। সেটা হোক ঢাকা কিংবা মুম্বাই। আর সে যানজট থেকে রেহাই পান না খোদ বলিউড বাদশা শাহরুখ খানও।

তবে মজার ব্যাপার হলো যানজটে আটকে থাকলেও সময়টা একেবারেই বৃথা যেতে দেন না শাহরুখ। তাহলে কি করেন তিনি?

মঙ্গলবার জ্যামে বসে থেকে সে অনুভুতিই শেয়ার করলেন শাহরুখ খান। জানালেন, ‘যখন জ্যামে বসে থাকি তখন আমি একজন ফটো এডিটর হয়ে যাই।’

মঙ্গলবার করা টুইটে শাহরুখ জানান, ‘জ্যাম আপনাকে একজন ভালো ফটো এডিটর করে গড়ে তুলবে, যেমনটা হয়েছি আমি।’

মোবাইলের ফটো এডিটিং এ শাহরুখ বেশ দক্ষই হয়ে উঠেছেন এমন প্রাপ্তি স্বীকারই করলেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫