Skip to content

মায়ের মৃত্যুবার্ষিকী : যুক্তিতর্ক স্থগিতের আবেদন খালেদার

স্টাফ রিপোর্টার ॥

বিএনপির চেয়ারপানসন বেগম খালেদা জিয়ার মায়ের মৃত্যুবার্ষিকী আগামীকাল (১৮ জানুয়ারি)। এ জন্য বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলার যুক্তিতর্ক শুনানি স্থগিতের আবেদন করা হয়েছে।

বুধবার রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে খালেদা জিয়ার পক্ষে এ আবেদনটি করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জিয়া উদ্দিন জিয়া।

এদিন খালেদা জিয়া বেলা ১১টা ২৮ মিনিটে আদালতে উপস্থিত হয়ে দুই মামলায় হাজিরা দেন।

আজ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আসামি ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের পক্ষে যুক্তি উপস্থাপন করেছেন তার আইনজীবী আহসান উল্লাহ। এর আগে মঙ্গলবার খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন শেষ করেন তার আইনজীবীরা।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫