Skip to content

আমিও সতী সাবিত্রী নই : জারিন খান

বিনোদন ডেস্ক ॥
‘আকসর টু’-তে অভিনয় করে গত বছর পেজ থ্রির শিরোনামে উঠে এসেছিলেন জারিন খান। ‘১৯২১’-এও বেশ ‘বোল্ড’ চেহারাতেই দেখা যাচ্ছে বলিউডের এই অভিনেত্রীকে। মুক্তির পর মাত্র ২ দিনের মধ্যেই জারিনের ‘১৯২১’ ৬.৪৫ কোটির ব্যবসা করেছে। ছবি মুক্তির পর পরই একটি সাক্ষাতকারে মুখ খোলেন জারিন।

জারিন বলেন, চরিত্রের প্রয়োজনে তিনি আবারও ‘বোল্ড’ লুকে নিজেকে প্রকাশ করতে পারেন। চরিত্রের প্রয়োজনে বোল্ড অবতারে অভিনয় করতে তিনি কখনও পিছপা হবেন না বলেও খোলাখুলি মত প্রকাশ
করেন জারিন।

শুধু তাই নয়, ‘আমি সতী সাবিত্রী অভিনেত্রী নই যে বোল্ড চরিত্রে অভিনয় করব না। তাই যতক্ষণ না পর্যন্ত ভালো লাগার লাগে, ততক্ষণ ওই ধরনের চরিত্রে অভিনয় করা নিয়ে কোনও বাছবিচার নেই।‘ সিনেমার প্রয়োজনে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে তাঁর কখনও সমস্যা হবে না বলেও স্পষ্ট জানিয়েছেন জারিন খান।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫