Skip to content

এবছরের মধ্যে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরাবেন না ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক ॥
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবছরের মধ্যে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেম স্থানান্তরে অস্বীকৃতি জানিয়েছেন। গত বুধবার এ অস্বীকৃতির কথা জানান তিনি। উল্লেখ্য, ভারত সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত মঙ্গলবার বলেছিলেন, তিনি শতভাগ আত্মবিশ্বাসী যে মানুষের কল্পনার চেয়েও দ্রুততম সময়ে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করবেন প্রেসিডেন্ট ট্রাম্প অর্থাৎ বিষয়টি ঘটবে আজ থেকে ঠিক এক বছরের মধ্যেই।
প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের ঘোষণা দেন তিনি।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর বকÍব্য প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে ট্রাম্প বলেন, ‘কী! এই বছরের মধ্যে? এটা সত্যি যে আমরা বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছি মাত্র। আমি বলতে চাচ্ছি, হ্যা, বিষয়টি নিশ্চই অস্থায়ী ভিত্তিতে ঘটবে। তবে আমরা এখনই এটা নিয়ে ভাবছি না। তাই এ প্রশ্নে আমার উত্তর হল, “না”।’
অবশ্য, গতমাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনও বলেছিলেন, মার্কিন দূতাবাস সরানোর ঘটনাটি ৩ বছরের আগে ঘটার কোনও সম্ভাবনাই নেই। টাইমস অব ইসরায়েল, রয়টার্স

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫