Skip to content

যশোর রোডের গাছ কাটার সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

স্টাফ রিপোর্টার ॥
যশোর-বেনাপোল সড়কের শতবর্ষী গাছ কেটে রাস্তা সম্প্রসারণের সরকারি সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার দুপুরে এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

সড়ক প্রশস্ত করার জন্য গত ৬ জানুয়ারি যশোরে এক মত বিনিময় সভায় স্থানীয় তিন সংসদ সদস্য এবং প্রকৌশলীরা সড়ক উন্নয়নে দু’পাশের সব গাছ কেটে ফেলা হবে বলে জানান। পরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ বেলায়াতে হোসেন জানান, জানুয়ারি মাসেই যশোর রোডের বাংলাদেশ অংশের গাছ কাটা শুরু হবে।
প্রসঙ্গত, ১৮৪০ সালে শুরু করা যশোর রোডের নির্মাণ কাজ ১৮৪৪ সালে শেষ হয়। এরপর রাস্তার দু’ধারে সারি সারি রেনইট্রি গাছ লাগানো হয়। রাস্তার দুপাশে ১৮০ বছর বয়সী গাছ আছে আড়াইশ’র মতো। সব মিলিয়ে ৩৮ কি. মি. সড়কের দু’ধারে দুই হাজারেরও বেশি গাছ রয়েছে।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫