Skip to content

দিল্লিতে আতশবাজির কারখানায় আগুন, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক ॥
ভারতের উত্তর-পশ্চিম দিল্লির বাওয়ানা শিল্প এলাকায় একটি বাজির কারখানায় বিধ্বংসী আগুনে ১৭জনের মৃত্যু হয়েছে। এদেরে মধ্যে ১০ জন নারী। আহত হয়েছেন আরো দুজন।

শনিবার রাতে এই ঘটনা ঘটেছে।দমকলের দশটি ইঞ্জিন চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অগ্নিকান্ডের কারণ খুঁজে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন।

অগ্নিকাণ্ডের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লেগে আতশবাজি কারখানার দ্বিতীয় তলায় ১৩ জন, প্রথম তলায় তিনজন ও বেজমেন্টে একজন নিহত হন। প্রথম তলা থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫