Skip to content

রাজধানীতে এমপিপুত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহের ছেলে অনিক আজিজের (২৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ জানুয়ারি) সকাল ৮টার দিকে শেরে বাংলা নগর থানাধীন ৫ নম্বর ন্যাম ভবনের ৬০৪ নম্বর রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরে মরদেহটি ময়না তদন্তের জন্য শেরে বাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বিষয়টি জানিয়েছেন শেরে বাংলা নগরের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিজি বিশ্বাস।

ধারণা করা হচ্ছে শনিবার ( ২০ জানুয়ারি) দিনগত রাতের যেকোনো একটি সময়ে তিনি আত্মহত্যা করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫