Skip to content

বাঈজি শুভশ্রীর রসগোল্লায় মাতাবেন

বিনোদন ডেস্ক ॥

কলকাতার সিনেমায় জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। দুই বাংলাতেই তার অভিনয় ছড়িয়েছে মুগ্ধতা। সম্প্রতি খুব একটা ব্যস্ততা নেই, হাতে নেই ছবিও। এরইমধ্যে খবর এলো শুভশ্রী ‘রসগোল্লা’ পেয়েছেন। পাভেল নামে এক পরিচালকের ‘রসগোল্লা’ নামের ছবিতে কাজ করেছেন শুভশ্রী। এখানে তার চরিত্রটি বাঈজির।

পাভেল জানালেন, এই ছবিতে শুভশ্রীর চরিত্রের নাম ‘মালকানজান’। আগেকার দিনের আগরার এক বাঈজি তিনি। যার সঙ্গে রসগোল্লার আবিষ্কারক নবীনচন্দ্র দাশের সম্পর্ক ছিল দিদি এবং ভাইয়ের। নবীনচন্দ্রকে দোকান তৈরি করার জন্য টাকাও দিয়েছিলেন মালকানজান।

শুভশ্রী আনন্দবাজারকে জানালেন, ‘আমার ক্যারিয়ারে এ ধরনের চরিত্র প্রথম। শুটিংয়ের আগে ডিরেক্টোরিয়াল টিমের সঙ্গে ওয়ার্কশপ করেছিলাম। আমার যে চরিত্র রসগোল্লার সৃষ্টির সঙ্গে তার একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এখন এর থেকে বেশি বলা যাবে না। এখনও কিছু শুটিং বাকি। আশা করছি দারুণ একটি সিনেমা হবে এটি।’

শুভশ্রীর ‘রসগোল্লা’ দেখার জন্য আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে তার ভক্তদের। পাভেল জানালেন, আগামী পুজা বা ক্রিসমাসে মুক্তি পেতে পারে এই ছবিটি।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫