Skip to content

ভোলা যাচ্ছেন রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার ॥

দুই দিনের সফরে বুধবার ভোলা যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ । ভোলার জেলা প্রশাসক সেলিম উদ্দিন সংবাদ সম্মেলন করে এই তথ্য নিশ্চিত করেছেন।

সফরকালে বাংলাবাজারে স্বাধীনতা জাদুঘর, চরফ্যাশন উপজেলায় জ্যাকব টাওয়ার, কুকরিমুকরি ইকো পার্ক, হরিণ প্রজনন কেন্দ্রসহ বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করবেন তিনি। এ ছাড়া চরফ্যাশন ও সদর উপজেলার বাংলাবাজারে পৃথক সুধী সমাবেশে যোগ দেওয়ার কথা আছে রাষ্ট্রপতির।

প্রসঙ্গত, এর আগে গত ১৬ জানুয়ারি রাষ্ট্রপতির ভোলা সফরে আসার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা বাতিল হয়ে যায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫