Skip to content

আফরিনে তুর্কি হামলায় ১৮ বেসামরিক নাগরিক নিহত

বাংলাভূমি ডেস্ক ॥
সিরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকা আফরিনে তুর্কি হামলায় অন্তত ১৮ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে। সিরিয়ার মানবাধিকার সংস্থা সিরিয়ান অভজারভেটরি অব হিউম্যান রাইটস সোমবার দিবাগত রাতে এ তথ্য জানিয়েছে।

গত শনিবার বিকেল থেকে আফরিন শহর ও এর আশেপাশের এলাকায় সামরিক অভিযান শুরু করেছে তুরস্কের সেনাবাহিনী। তুর্কি জঙ্গিবিমানগুলোও সেখানে বোমা বর্ষণ করেছে। আঙ্কারা বলেছে, কুর্দি গেরিলারা ক্রমেই তাদের জন্য হুমকি হয়ে উঠছে। খুব দ্রুত অভিযান শেষ করা হবে বলে ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

এবারের সামরিক অভিযানের জন্যও সিরিয়ার সরকারের অনুমতি নেয়নি তুরস্ক। সিরিয়া তুর্কি অভিযানকে দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন বলে ঘোষণা করেছে।
রোববার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ বলেছেন, তুরস্ক যা করছে তা আগ্রাসন। সিরিয়ার সরকারের সঙ্গে সমঝোতায় আসতে তিনি কুর্দি গেরিলাদের প্রতি আহ্বান জানিয়েছেন। সূত্র: আল আরাবিয়াৃ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫