Skip to content

কলম্বিয়ায় বাস গিরিখাতে পড়ে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক ॥

কলম্বিয়ায় একটি বাস গিরিখাতে পড়ে একটি নবজাতক শিশুসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। দুর্যোগ মোকাবেলা সংস্থা জানিয়েছে, রোববার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কলম্বিয়ায় ভূমিধসের কারণে একটি বাস গিরিখাতে পড়ে যায়।

নারিনো প্রদেশের পাস্তো ও তুমাকো শহরের মধ্যবর্তী পাহাড়ি মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটেছে। এলাকাটি একুয়েডর সীমান্তের পাশে অবস্থিত।

প্রদেশের দুর্যোগ মোকাবেলা সংস্থার প্রধান রয়টার্সকে জানিয়েছেন, ভূমিধসে প্রায় পাঁচ হাজার ঘনমিটার পাথর ও মাটি ওই মহাসড়ক ও সংলগ্ন গিরিখাতে গিয়ে পড়েছে। দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধারে সেখানে তল্লাশি অভিযান চালানো হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫