Skip to content

বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির অপেক্ষায় মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক ॥
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ফিফটির অপেক্ষায় রয়েছেন ‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজুর রহমান। আর এটা রানের ফিফটি না, উইকেটের ফিফটি। বাংলাদেশের হয়ে কম ম্যাচ খেলে ৫০ উইকেট সংগ্রহের দ্বারপ্রান্তে রয়েছেন মোস্তাফিজ।

২৪ ম্যাচে বল হাতে ৪৭টি উইকেট নিয়েছেন। আর তিনটি উইকেট নিলেই ওয়ানডেতে ৫০ উইকেটের মালিক হবেন তিনি। ২০১৫ সালের ১৮ জুন ওয়ানডে ক্রিকেটে অভিষেক হওয়া এই তারকা ৫০ উইকেট থেকে আর মাত্র ৩উইকেট দূরে আছেন।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এখন পর্যন্ত দ্রুততম ৫০ উইকেট শিকারের দিক থেকে সেরা অবস্থানে আছেন আব্দুর রাজ্জাক। ৩২ ম্যাচে তিনি ৫০ উইকেট শিকার করেছিলেন। ক্যারিয়ারের ৩৯ ওয়ানডেতে ৫০ উইকেট শিকার করেছিলেন পেসার সৈয়দ রাসেল।

আগামীকাল মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে মোস্তাফিজ তিনটি উইকেট নিতে পারলেই তিনি পেছনে ফেলবেন লেন প্যাসকো, প্যাট্রিক প্যাটারসন ও কার্টলি অ্যামব্রোসের সাবেক গ্রেট ক্রিকেটারদের।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫