Skip to content

আমার নামে নয়, নেত্রীর নামে স্লোগান দাও: কাদের

বাংলাভূমি ডেস্ক ॥
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সমর্থকদের বলেছেন, তোমরা মিছিল করো- আর সাংবাদিকরা লেখে যে কাদেরের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। মিছিল করো কিন্তু আমার নাম নিয়ে স্লোগান দেয়ার প্রয়োজন নেই। স্লোগান একটাই হবে সেটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে।

সোমবার রাতে ওবায়দুল কাদের ধানমন্ডির কার্যালয়ে এলে তার সমর্থকরা ‘কাদের ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ বলে স্লোগান দিতে থাকে। প্রায় ২০ মিনিট অফিসে অবস্থান করার পর তিনি বেরিয়ে যাওয়ার সময় নেতৃবৃন্দের উদ্দেশ্যে এসব কথা বলেন।

তবে ধানমন্ডির কার্যালয় ত্যাগ করার ত্যাগ করার সময় উপস্থিত নেতাকর্মীরা শুধু ওবায়দুল কাদেরের নামে স্লোগান দেন।

এর আগে গত রোববার (২১ জানুয়ারি) সহ-সম্পাদক পদবঞ্চিতরা দ্বিতীয়বারের মতো ওবায়দুল কাদেরকে ঘেরাও করেলও সোমবার তারা ওই এলাকায় ছিলেন না। আজ মঙ্গলবারও সহ-সম্পাদক পদবঞ্চিতরা সেখানে ছিলেন না কোন মহড়াও সেখানে দিতে পারেনি।

সূত্র: বিডিনিউজ২৪ ইউএস

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫